পাবনায় সড়ক দুর্ঘটনায় ইয়াসিন হোসেন (৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শনিবার সাঁথিয়া উপজেলার আতাইকুলা ডেমড়া সড়কে ভবানীপুর নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। এ সময় চালকসহ মোটরসাইকেল আটক করে এলাকাবাসী।
নিহত শিক্ষার্থী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা ও ভবানীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
এলাকাবাসী জানিয়েছে, শনিবার বিকালে আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামের নাজমুল ইসলাম মোটর সাইকেল নিয়ে আতাইকুলা ডেমরা সড়ক দিয়ে সিরাজগঞ্জ রওনা দেন। পথে হরিপুর পুরা বটতলা নামক স্থানে স্কুল ছাত্র ইয়াসিনকে সে চাপা দিলে ঘটনাস্থথলেই ইয়াছিন মারা যায়। এ সময় এলাকাবাসী নাজমুলকে আটক করে পুলিশে দেয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, এ ঘটায় মোটর সাইকেল আরোহীকে আটক ও তার ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051