পাবনায় চাটমোহরের বামনগ্রামে প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে এসেছেন। পাবনার সিভিল সার্জন ডাঃ মেহেদী ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে আক্রান্ত যুবক গত ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে পাবনায় আসেন। করোনার লক্ষণ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তার নমুনা সংগ্রহ করে গত ১৪ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাপ্ত রিপোর্টে তার নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। এদিকে, ঘটনার পর উপজেলা প্রশাসন ও পুলিশের টিম গিয়ে গ্রামটি লকডাউন ঘোষণা করেছে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, করোনা পজিটিভ রিপোর্ট প্রাপ্তির পর বামনগ্রাম লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের টিম আক্রান্ত যুবকের বাড়িতে রওনা হয়েছে। তার শারীরিক অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051