পাবনা-৪ আসনের নির্বাচন মনিটরিং এর জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহবায়ক করে ‘কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষণ কমিটি’ গঠন করেছে বিএনপি।
শনিবার দলের স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
রবিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আহবায়ক- ইকবাল হাসান মাহমুদ টুকু, সদস্য-জাতীয় স্থায়ী কমিটি
সদস্য সচিব- রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাংগঠনিক সম্পাদক-রাজশাহী বিভাগ
১। সদস্য-এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস
২। সদস্য- নাজমুল হক নান্নু, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য
৩। সদস্য- শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক-রাজশাহী বিভাগ
৪। সদস্য- এ কে এম আনোয়ারুল ইসলাম, সাবেক এমপি
৫। সদস্য- সেলিম রেজা হাবিব, সাবেক এমপি
৬। সদস্য- সিরাজুল ইসলাম সর্দার, সাবেক এমপি
৭। সদস্য- হাবিবুর রহমান তোতা, সদস্য-কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি
৮। সদস্য- হাসান জাফির তুহিন, সদস্য সচিব-কৃষক দল, কেন্দ্রীয় কমিটি
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051