ময়মনসিংহের তারাকান্দায় গর্তে জমা পানিতে পড়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার কাকনী ইউনিয়নের দুগাছি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- ওই গ্রামের মো. খাদেমুল ইসলামের মেয়ে রৌজা মনি (২) ও প্রতিবেশী রুবেল মিয়ার রাইসা মনি (৩)। তারা সম্পর্কে প্রতিবেশী চাচাতো বোন।
জানা গেছে, বাড়ির পাশে খেলা করার সময় টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে বদনা পড়ে থাকতে দেখে রৌজা ও রাইসা। পরে সেটি তুলতে গেলে গর্তের পানিতে ডুবে পড়ে যায়। পরে পথে যাওয়া সময় রৌজার বাবা পানিতে মরদেহ ভাসতে দেখে দু’জনকে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051