কক্সবাজারের কুতুবদিয়ায় ৫ ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে মোকারম (৭) ও জান্নাতুল বকেয়া (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টা ও বিকাল ৩টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নে এ দুটি দুর্ঘটনা ঘটে। মৃত মোকারম ওই ইউনিয়নের ভাইগ্যারপাড়ার নুরুল আবছারের ছেলে ও জান্নাতুল বকেয়া জুলেখা বিবিপাড়ার মো. ইকবালের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তোফাইল আহমেদ।
তিনি জানান, সোমবার সকালে ওই এলাকার নুরুল আবছারের দুই ছেলে বাড়ির পাশে পরিত্যক্ত লবণ চাষের জমিতে মাছ ধরতে যায়। একপর্যায়ে ছোট ভাইয়ের অজান্তে মোকারম পানিতে ভরপুর একটি লবণের গর্তে পড়ে যায়।
দীর্ঘক্ষণ পর স্থানীয়দের সহায়তায় সেই গর্ত থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিপ্লব বড়ুয়া শিশুটি মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে একই ইউনিয়নের জুলেখা বিবিপাড়ার মো. ইকবালের মেয়ে জান্নাতুল বকেয়া পরিবারের অজান্তে খেলার ছলে বাড়ির সামনে পুকুরে পড়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত বলে ঘোষণা করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051