ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগিনা। বুধবার দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- পশ্চিম ইকড়ি মোল্লাবাড়ির ওসমান গনির ছেলে হাসিবুল মোল্লা (১১) এবং তেলিখালী এলাকার ইসমাইল হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ আলী (১০)।
তারা দুজনই প্রাইমারি স্কুলের ছাত্র। নুর মোহাম্মদ আলী ঢাকায় পড়াশোনা করত।
নুর মোহাম্মদ আলীর নানা হালিম মোল্লা জানান, দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে খালে গোসল করতে যায় তারা। দীর্ঘক্ষণ বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে খাল থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অমিত হাসান বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051