1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পা‌নি‌তে ডুবে মামা-ভাগনেসহ ৩ শিশুর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ১০:২৩ pm

টাঙ্গাইলের মধুপু‌রে ডোবার পা‌নি‌তে ডুবে মামা-ভাগনেসহ তিন শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। সোমবার (১৭ জুলাই) বি‌কালে উপ‌জেলার ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকু‌ড়ি এলাকায় এ ঘটনা ঘ‌টে।

মৃত শিশুরা হলো ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকু‌ড়ি এলাকার মোশার‌ফ হোসেনের ছে‌লে আকাশ (৫), একই গ্রা‌মের হারু‌ন অর রশিদের ছে‌লে নাঈম (৪) এবং একই উপ‌জেলার শোলাকু‌ড়ি দ‌ক্ষিণপাড়া গ্রা‌মের আল আমিনের ছে‌লে সোহান (৭)। সোহান ও আকাশ মামা-ভাগনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে নানার বা‌ড়ি‌তে বেড়া‌তে আসে সোহান। সোমবার বিকালে সোহানসহ আরও দুই শিশু বাড়ির পাশে খেলতে যায়। খেলাধুলার একপর্যা‌য়ে শিশুরা ডোবায় পড়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। প‌রে তা‌দের মর‌দেহ ভাসতে দেখেন স্বজনরা।

ফুলবাগচালা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান ফ‌রিদ আলী ব‌লেন, ‘শিশুরা বা‌ড়ির পা‌শে খেলতে গিয়ে ডোবার পা‌নি‌তে ডুবে মারা যায়। বি‌কাল সা‌ড়ে ৪টার দি‌কে তা‌দের মরদেহ পা‌নি থে‌কে উদ্ধার করা হয়। পু‌লিশ সুরতহাল প্রতি‌বেদন তৈ‌রি ক‌রে স্বজন‌দের কা‌ছে মর‌দেহগু‌লো হস্তান্তর ক‌রে‌ছে।’

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ না থাকায় লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ