ভোলার মনপুরা উপজেলায় পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নে চরফৈয়জউদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- একই গ্রামের বাসিন্দা রফিজলের মেয়ে লিয়া (১০) ও মমতাজের ছেলে আদর (৬)। এরা উভয়ে সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয়রা জানান, সাঁতার শিখতে দুপুরের দিকে বাড়ির পাশের পুকুরে নামে লিয়া ও আদর। এদিকে বাড়িতে অনেক সময় ধরে তাদের না দেখে খোঁজ শুরু করে স্বজনরা। একপর্যায়ে পুকুরটি থেকে ভাসমান অবস্থায় শিশু দু’টিকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051