নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানিতে ডুবে নুসরাত (৭) ও তাজবিয়া (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালের দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুই শিশুর স্বজনরা জানায়, ঘটনার দিন উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকার মেম্বার নুর মোহাম্মদের শিশু কন্যা নুসরাত ও তারই ভাই আব্দুলের শিশু কন্যা তাজবিয়া পরিবারের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশের বালুর ডেজারের পানির পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে অচেতন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051