মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে পানিতে ডুবে স্বর্ণা আক্তার (১৫) নামে এক বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্বর্ণা স্থানীয় স্বপন খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত স্বর্ণা জন্মগতভাবে প্রতিবন্ধী। তাই তার মা মেয়েকে দেখাশুনা করে রাখতেন। কিন্তু এদিন দুপুরে খাওয়ার পর হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয় স্বর্ণা। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেলে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে এলাকাবাসী।
এ ব্যাপারে নিহত স্বর্ণার চাচা মোহন খান জানান, স্বর্ণা জন্মগতভাবেই প্রতিবন্ধী। ওর এক ভাই ছিল, নারিকেল পাড়তে গিয়ে ৭/৮ বছর আগে গাছ হতে মারা যায়। স্বর্ণার ভাই মারা যাওয়ার কয়েক মাস পর হৃদরোগে মারা যায় বাবা স্বপন খান। এরপর থেকে তার মা স্বর্ণাকে দেখাশুনা করে আসছিল। কিন্তু আজ হঠাৎ করে পানিতে ডুবে সেও মারা গেলো।
নিহতের মা নার্গিস বেগম জানান, মেয়েকে সব সময় নজরে রাখতাম। দুপুরে ভাত খাওয়ার পর তাকে খুঁজে না পেয়ে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার এসআই জাহিদ হাসান জানান, পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই পরিবার ও এলাকাবাসীর কারও কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ সুরতহাল করে স্বজনদের কাছে বুঝিয়ে দিয়ে এসেছি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051