1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘পাত্র চাই’ বিজ্ঞাপনে প্রতারণা করা সাদিয়ার জামিন মেলেনি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ৭:০৮ pm

‘কানাডার সিটিজেন ডিভোর্সি ও সন্তানহীন নারীর জন্য পাত্র চাই’, সংবাদপত্রে এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে ৩০ কোটিরও বেশি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌসের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম শুনানি শেষে জামিনের আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক শরীফুল ইসলাম শরীফ আসামিকে আদালতে হাজির করে। পরে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষে অ্যাডভোকেট জুলহাস উদ্দিন আহম্মেদ সবুজ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী তারিকুল ইসলাম জামিনের বিরোধীতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন ও রিমান্ড আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে, গত ১৮ সেপ্টেম্বর সাদিয়া জান্নাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১১ বছর ধরে পত্রিকায় এমন বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিলেন সাদিয়া জান্নাত। নাজির উদ্দিন নামে এক ভূক্তভোগী গত ১৭ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযোগের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। এ সময় তার কাছ থেকে ভুক্তভোগীদের অনেক পাসপোর্ট, ১০টি মোবাইল ফোন, ৩টি মেমোরি কার্ড, ৭টি সিল, অসংখ্য সিম ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা টাকার একটি হিসাব বই উদ্ধার করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ