শাহরুখ খানের সিনেমা পাঠানের টিজার প্রকাশ হয়েছে। আর তাতেই অ্যাকশনে মুগ্ধ হয়েছেন খান ভক্তরা। শাহরুখ, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত এই সিনেমা ঝড় তুলতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।
এই টিজার সম্পর্কে সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ বলেছেন, ‘পাঠান নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে তা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল। অনেকদিন পর মৌলিক গল্পের সিনেমা নিয়ে এমন উন্মাদনা দেখা গেল। আর এটা ঘটছে একটা মানুষের বিশেষ তারকা খ্যাতির জন্য, তিনি শাহরুখ খান।’
সিদ্ধার্থ আরও বলেন, ‘পাঠান কেবল একটা সিনেমা নয়, এটা একটা আবেগ। আমাদের উদ্দেশ্য ছিল ভারতের সিনেমার ইতিহাসে অ্যাকশনধর্মী বড় কোনো সিনেমা বানাবো। টিজার কেবল বড় পর্দায় সেই প্রতিশ্রুতি রক্ষা চেষ্টার শুরু।’
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051