ঘন কুয়াশায় গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়ায় বৃহস্পতিবার রাত ২টা থেকে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ সময় কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে যানবাহনসহ আটকা পড়েছে কয়েকটি ফেরি।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম জিল্লুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে রাত থেকে ফেরি বন্ধ থাকায় দুইপাড়ে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। প্রচণ্ড শীতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এসব যানবাহনের যাত্রী ও চালকরা।
ঘাট সূত্র জানিয়েছে, রাতে নদীর ওপর কুয়াশা চরম আকারে বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করা হয়। কুয়াশা কেটে গেলে আবার নৌযান চালু করা হবে। আর তখনই আটকে পড়া যানবাহনের সিরিয়াল কমে যাবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051