পদ্মা নদীতে স্রোত থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। ছোট যান ও বাস অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের সুযোগ পাওয়ায় পারের অপেক্ষায় রয়েছে সাড়ে ৪০০ পণ্যবাহী ট্রাক।
ঘাট সূত্র জানায়, পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের চাপ কমাতে প্রায় সাত কিলোমিটার দূরে উথুলী সংযোগ সড়কে পণ্যবাহী ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে। সংযোগ সড়ক থেকে আরিচা থানা রোড সড়ক এলাকায় ২০০ পণ্যবাহী ট্রাক পাটুরিয়া ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে নদী স্রোত থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে ফেরি চলাচলে সময় লাগছে বেশি। এ নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ট্রাক টার্মিনালে অপেক্ষায় আড়াই শ ট্রাক থাকলেও ছোট ও পরিবহন বাসের তেমন চাপ নেই।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পাটুরিয়া ঘাট এলাকা ও উথুলী সংযোগ সড়কে পণ্যবাহী ট্রাকের চাপ থাকায় বাথুলী এলাকায় প্রায় আড়াইশো ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। মহাসড়কে সাধারণ যাত্রীদের যাত্রা নিরাপদ করতে ও ঘাটের বাড়তি চাপ এড়াতে ট্রাকগুলো আটকে রাখা হয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমলে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051