1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাকুন্দিয়ায় অবৈধ রাজ্জাক বিড়িসহ ডিলার আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১ ৯:৩৫ am

কিশোরগঞ্জ প্রতিনিধি।: পাকুন্দিয়ার আংগিয়াদী থেকে গোপন সংবাদে পুলিশ নকল হাতে তৈরি ব্যান্ডরোলসহ বিশহাজার রাজ্জাক স্পেশাল বিড়ি জব্দ করেছেন পাকুন্দিয়া থানা পুলিশ।

এসময় বুরুদিয়া ইউনিয়নাধীন কাকারচর গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে বিপ্লব কুমার দাস (৪০) কে মোটর সাইকেলে বস্তাভর্তি অবৈধ বিড়ি সহ আটক করে।

জানা গেছে সরকার নিষিদ্ধ এ সকল অবৈধ রাজ্জাক স্পেশাল বিড়ি কাপাশিয়া (গাজীপুর) এলাকার হাজী আব্দুর রাজ্জাক এর ছেলে আঃ রাশিদ নকল হাতে তৈরি ব্যান্ডরোল দুই টুকরো করে অর্ধেক লাগিয়ে ডিলারদের মাধ্যমে বাজারজাত করে আসছিল। প্রতিটি ২৫ শলাকা বিড়ির প্যাকেটে সরকার নির্ধারিত ৯.৯ টাকার ব্যান্ডরোল লাগানোর নিয়ম থাকলেও প্রতারক চক্রটি জাল ব্যান্ডরোল ব্যবহার করে বাজারে মাত্র ১০ টাকা খুচরা মূল্যে এ সকল বিড়ি বিক্রয় করে সরকারকে মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত করে আসছে। সংশ্লিষ্ট ভ্যাট কর্তৃপক্ষের নজরদারী না থাকায় নকল বিড়িতে বাজার সয়লাব হয়ে গেছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সারওয়ার জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করে এ প্রতিনিধিকে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানান।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ