পাকিস্তানের বন্দরনগরী করাচিতে ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহুতল একটি ভবন।
বুধবার দিনভর সেই ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল। খবর ডনের।
প্রাথমিকভাবে গ্যাস লিকেজের কারণে এ ঘটনা ঘটেছে বলে মনে করা হলেও আসল কারণ জানা যায়নি। কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত করছে নিরাপত্তা বাহিনী।
মঙ্গলবার বিস্ফোরণের ঘটনাটি ঘটে গুলশান-ই-ইকবাল এলাকার মাস্কান চৌরঙ্গীতে। এতে পাঁচজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
এরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে ও আহতদের স্থানীয় প্যাটেল হাসপাতালে পাঠায়।
ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনটি পুরোপুরি ধসে গেছে। সন্দেহ করা হচ্ছে, ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণ ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আশপাশের ভবনের কাচ এবং কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা বলেছেন, বিস্ফোরণ ঘটা ভবনটি চার তলার। তারা জানান, বন্দরনগরী থেকে বহুদূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ভবনের দুই তলা পুরোপুরি চুরমার হয়ে গেছে। জঞ্জাল সরাতে শুরু করলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা মনে করছেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051