1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাকিস্তানে দুই ডোজ টিকা নিলে যাওয়া যাবে মসজিদে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২ ৬:২৫ pm

পাকিস্তানে নতুন বিধিনিষেধ অনুযায়ী, যারা পূর্ণ কোভিড টিকা নেননি তারা নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করতে পারবেন না। দৈনিক সর্বোচ্চ রোগী শনাক্ত হওয়ার দেশটির কর্তৃপক্ষ এ ধরনের বেশ কয়েকটি কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

মসজিদে প্রবেশের জন্য টিকার দুই ডোজ নেওয়া বাধ্যতামূলক করার পাশাপাশি মাস্ক পরা ও নামাজ আদায়ের সময় ৬ ফুট দূরত্ব বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। খবর আরব নিউজের।

শুক্রবার দেশটিতে ৭ হাজার ৬৭৮ জনের শরীরে কোভিড সংক্রমণ ধরা পড়ে, এটি করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হওয়ার রেকর্ড।

এ পরিস্থিতিতে দেশটির সরকার যেসব জেলাগুলোতে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভিটির হার ১০ শতাংশের উপরে সেখানে বিয়ের অনুষ্ঠানসহ ঘরের ভেতরের সব ধরনের জমায়েত নিষিদ্ধ করার পাশাপাশি স্কুল ও যেসব খেলাধুলায় শারীরিক সংস্পর্শ লাগে সেগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, পাকিস্তানের ২২ কোটি জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ বা ৭ কোটি ৮০ লাখ লোক করোনাভাইরাস টিকার দুটি ডোজ নিয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ