পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা দেশ।এই অবস্থার মধ্যেই পাকিস্তানে করোনার চতুর্থ সংক্রমণ শুরু হতে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির পরিকল্পনামন্ত্রী আসাদ ওমর। তিনি করোনা প্রতিরোধে গঠিত পাকিস্তানের সরকারি কমিটি এনসিওসি (ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার)-এর প্রধান।
শুক্রবার এক টুইটে তিনি বলেন, ‘দু’সপ্তাহ আগে আমি টুইট করেছিলাম যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলসমূহ পাকিস্তানে করোনার চতুর্থ ঢেউ আগমণের সংকেত দিচ্ছে। এখন দেখা যাচ্ছে, সেই সংকেত ভুল ছিল না। দেশে করোনার চতুর্থ ঢেউয়ের সব লক্ষণ দেখা যাচ্ছে।
পাকিস্তানে গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর উর্ধ্বহার লক্ষ্য করা যাচ্ছে। বুধবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬২৬ এবং মৃতের সংখ্যা ছিল ২৪। বৃহস্পতিবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪৩ জন এবং মারা গেছেন ২৭ জন।
পাকিস্তানের সম্ভাব্য এই চতুর্থ ঢেউয়ের জন্য জনগণের করোনা বিধিনিষেধ মেনে চলতে উদাসীনতা ও ডেল্টাসহ করোনার একাধিক পরিবর্তিত ধরনকে দায়ী করেছেন আসাদ ওমর
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051