চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো উড়ছে পাকিস্তান ক্রিকেট দল। সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে বাবর আজমের দল। তাদের খেলা দেখে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের মতে, এবারের বিশ্বকাপটি পাকিস্তানের জন্যই আয়োজন করা হচ্ছে। আর তা নিজেদের ঘরে তুলতে দুইটি ম্যাচ ভালো খেললেই হবে পাকিস্তানের, এমনটাই বিশ্বাস শোয়েবের।
নিজের ইউটিউব চ্যানেলে দেয়া ভিডিওবার্তায় শোয়েব বলেছেন, ‘পাকিস্তান দেখো, মাত্র দুইটি ভালো দিন গেলেই বিশ্বকাপ জিততে পারবে। সেই দুই দিন হলো সেমিফাইনাল ও ফাইনাল। আমি নিশ্চিত নামিবিয়া ও স্কটল্যান্ডকে হারিয়ে টেবিল টপার হয়েই সেমিতে যাবে পাকিস্তান।’
তবে নিজ দেশকে একটি দলের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন শোয়েব আখতার। তার ভয়, পাকিস্তানের বিশ্বকাপ জেতার আশা কিংবা সম্ভাবনা শেষ করে দিতে পারে ইংল্যান্ড। তাই ইংলিশদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ শোয়েবের।
তিনি বলেছেন, ‘আমি আশা করবো, মহান আল্লাহ্ আমাদের বিশ্বকাপ জিততে সাহায্য করবে। আমি বিশ্বাস করি, এবারের বিশ্বকাপটি পাকিস্তানের জন্যই করা হচ্ছে। তবে তাদেরকে ইংল্যান্ডের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ ইংল্যান্ড এটি ছিনিয়ে নিতে পারে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051