পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) আগামী সপ্তাহ থেকে ইসলামাবাদ-কাবুল ফ্লাইট পুনরায় চালু করছে। পিআইএর একজন মুখপাত্র শনিবার এএফপি নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। গত আগস্টে তালেবানদের ক্ষমতা দখলের পর এটিই হতে যাচ্ছে প্রথম বিদেশি বাণিজ্যিক পরিষেবা।
পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেন, ফ্লাইট পরিচালনার জন্য আমরা সব ধরনের প্রযুক্তিগত ছাড়পত্র পেয়েছি। আমাদের প্রথম বাণিজ্যিক বিমান, ‘এয়ারবাস-এ৩২০’ আগামী ১৩ সেপ্টেম্বর ইসলামাবাদ থেকে কাবুল যাওয়ার কথা রয়েছে।
চাহিদা থাকলে নিয়মিত ফ্লাইট চলবে বলেও জানান এই মুখপাত্র।
তিনি বলেন, আমরা ৭৩টি অনুরোধ পেয়েছি। মানবিক ত্রাণ সংস্থা ও সাংবাদিকদের পক্ষ থেকেই বেশি অনুরোধ পাওয়া যাচ্ছে।
গত দুদিন আগে কাতার এয়ারওয়েজ কাবুল থেকে দুটি চার্টার ফ্লাইট চালু করেছে। বিদেশী এবং আফগানদের বহন করা হয় এই ফ্লাইগুলোতে। যাদের উচ্ছেদের সময় বাইরে নেওয়া হয়নি।
এর আগে ২১ আগস্ট পিআইএ সাময়িকভাবে কাবুলের সাথে ফ্লাইট অপারেশন স্থগিত করে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051