
ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর মোল্লা নামের এক ইউপি সদস্য (মেম্বর) কে পিটিয়ে আহত করা হয়েছে। মনিরুল ইসলাম ওরফে জমিদার নামের এক ঠিকাদার বুধবার বিকালে পোড়াহাটি ইউনিয়নের মধুপুর গ্রামে তাকে পিটিয়ে জখম করে। জানা গেছে, জাহাঙ্গীর মোল্লা একই ইউনিয়নের শুরাপাড়া গ্রামের মৃত জাবেদ আলী মোল্লার ছেলে মনিরুল ইসলামের কাছে ৪৫ হাজার টাকা পায়। সেই টাকা চাইলে ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে মেম্বরকে পিটিয়ে আহত করে এবং তার কাছে থাকা টাকা পয়সা ও প্রয়োজনীয় কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আহত ইউপি সদস্য’র ভাই বিল্লাল হোসেন বুধবার রাতেই মনিরুল ইসলাম ওরফে জমিদারসহ আরো অজ্ঞাত ৫/৬ জনের নামে সদর থানায় লিখিত এজাহার দায়ের করে। এ ব্যপারে ঝিনাইদহ সদর থানার ওসি) শখ মোহাম্মদ সোহেল রানা বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই