1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাইলটদের ঘুমে দিকভ্রান্ত বিমান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪ ১০:৫০ am

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ এবং রাজধানী জাকার্তার মধ্যে চলাচলকারী একটি বিমান আকাশে থাকা অবস্থায় পাইলট ও কো-পাইলট দুজনই ঘুমিয়ে পড়েছিলেন। পুরো ২৮ মিনিটের জন্য উভয় পাইলট ঘুমিয়ে ছিলেন। এ সময় বিমানটির ওড়া অব্যাহত ছিল। আরো বিপজ্জনক যা তা হচ্ছে, এ সময় এটি উড়ছিল ভুল দিকে।

বিমানের ক্যাপ্টেন কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়ার অনুমতি চেয়েছিলেন। সেই সময় কো-পাইলট বিমানের কমান্ড বা দায়িত্ব গ্রহণ করেছিলেন। কিন্তু কো-পাইলটও একসময় ঘুমিয়ে পড়েন। ২৮ মিনিট পরে ক্যাপ্টেন জেগে ওঠেন।

এক পর্যায়ে তিনি বুঝতে পারেন যে বিমানটি ভুল দিকে উড়ছে। এরই মধ্যে তখন জাকার্তার কন্ট্রোল টাওয়ার বিমানটির সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করছিল।

ঘুমজনিত কারণে স্বভাবতই আকাশে বিমানটির চলাচলে অনেক সমস্যার সৃষ্টি হয়। তবে সমূহ বিপদ থেকে ফ্লাইটের ১৫৩ জন যাত্রী এবং চারজন ফ্লাইট অ্যাটেনডেন্ট অক্ষত অবস্থায় বেঁচে যান।

ইন্দোনেশিয়ার বিমান চলাচল নিরাপত্তা কর্তৃপক্ষ পাইলটদের ক্লান্তি নিরীক্ষণের জন্য আরো ভালো রুটিন চালু করবে বলে জানা গেছে।

সূত্র : এএফপি



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ