রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচ হত্যা মামলার আসামি উত্তরা-১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ আলী ওরফে কালা মাসুদকে (২৫) গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রবিবার (৩ নভেম্বর ) তুরাগের আহালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ আলীকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গ্রেফতার মাসুদ আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আলমগীর হোসেন হত্যাসহ উত্তরা পশ্চিম থানার পাঁচটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। মামলাগুলোর তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মাসুদ আলীকে রবিবার গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাসুদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উত্তরা ১ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি মাদক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051