গত বছর ৬ ডিসেম্বর বিয়ে করেছিলেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও কলকাতা বাংলা সিনেমার নির্মাতা সৃজিত মুখার্জি। তারপর যে যার দেশে ফিরে আটকে গেলেন লকডাউনে। অবশেষে টানা পাঁচ মাস পর এই দম্পতি ১৫ আগস্ট মিলিত হলেন বাংলাদেশ-ভারত সীমান্তে।
বাংলাদেশ থেকে মিথিলা যান ভারতে, পেট্রাপোল সীমান্তে তাকে বরণ করেন সৃজিত। এসময় মিথিলার সঙ্গে দেখা গেছে তার কন্যা আইরাকে।
সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে সৃজিত লিখেছেন, ‘১৯৪৭ সালের ১৫ আগস্টে ঘৃণার কারণে অনেকেই সীমান্ত পার হয়েছিলেন। আর ২০২০ সালের ১৫ আগস্ট ভালোবাসার জন্য দুজন ফের সীমানা পার হলো।’
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051