নেত্রকোনা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা ইউনিয়নের বাইপাস মোড়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে শনিবার দুপুরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন,জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান,জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নূরুজ্জামান নুরু,পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল-নূর সালেহীন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা,অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকারসহ প্রশাসনের উর্দ্দতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়াও জেলা শহরের নারী প্রগতি সংঘ,স্বাবলম্বী উন্নয়ন সংস্থা,ব্র্যাকসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে শহরের চল্লিশা বাইপাস মোড়ে ও বিভিন্ন রাস্তায়,সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন করা হয়। একই সাথে সমগ্র উপজেলার প্রতিটি ইউনিয়ন,প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এমপি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপণের গুরুত্ব অপরিসীম। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান।
শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং গ্রামীণ সড়কে পরিবেশবান্ধব জনপদ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলে জানান আয়োজকরা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051