পাঁচতলার জানালা দিয়ে নিচে পড়ার পরও নেহায়েত ভাগ্যের গুণে প্রাণে বেঁচে গেছে দুই বছর বয়সী এক শিশু। চীনের ঝেজিয়াং প্রদেশের শুংজিয়াং এলাকায় এই ঘটনা ঘটে বলে সাউথ চীনা মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচতলায় জানালা থেকে শিশুটি নিচে পড়ছিল। আতঙ্কিত অনেকেই শিশুটিকে নিচে পড়তে দেখলেও একজন শিশুটিতে উদ্ধার করতে ভবনের সামনে ছুটে যায়। তার পেছনে আরেকজনকেও ছুটে যেতে দেখা যায়।
উদ্ধারকারী ওই ব্যক্তির নাম শেন ডং বলে জানা গেছে। রাস্তায় নিজের গাড়ি পার্ক করছিলেন তিনি। এ সময় বহুতল ভবনের ওপর থেকে শিশুটি পড়তে দেখেন। প্রথমে পাঁচ তলায় একটি ইস্পাতের চালে আটকে যায় শিশুটি। তার পর ফের সেখান থেকে ছিটকে মাটির দিকে পড়তে থাকে ছোট্ট মেয়েটি।
তখনই ছুটে যান ডং। তাকে দেখে এক নারীও ছুটে আসেন। শেষ পর্যন্ত শিশুটিকে লুফে নেন ডংই। এই ঘটনায় ডং ‘হিরো’র তকমা দিয়েছেন নেটিজেনরা। ওই শিশুটির পা এবং ফুসফুসে আঘাত লেগেছে। এখন হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
https://twitter.com/i/status/1550492805310558208
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051