ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা বেড়ে যাওয়ার পর থেকেই বহুগুণে বেড়েছে জুয়ার আসর। ফ্রাঞ্চাইজি এ টি-টোয়েন্টির মারকাটিং ক্রিকেট ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা।
সেই উত্তেজনাকে বাজেভাবে কাজে লাগাচ্ছেন বিপদগামী কিছু মানুষ। তারা প্রতি বলে বলে, কেউ আবার ওভারে ওভারে, কেউ ম্যাচের রেজাল্ট নিয়ে, কেউ আবার পছন্দের তারকার রান আর উইকেট শিকারের ভবিষ্যদ্বাণী করে জুয়ায় মত্ত হয়।
হুগলিতে আইপিএল জুয়ার বিশাল এক আখড়ার সন্ধান পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। কোন্নগড়ের ধর্মডাঙা এলাকার একটি বাড়ি থেকে আইপিএল জুয়ার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন সাতজনকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- অমিত গুপ্ত, আনন্দ কাশ্যপ, সৌরভ সিংহরায়, মনোরঞ্জন সিং, মোহিত শর্মা, রাজু যাদব, শুভজিৎ দে। পুলিশ সূত্রে জানা যায়, এদের বয়স ২৪ থেকে ৩০ বছরের মধ্যে। সবারই বাড়ি উত্তরপাড়া, হিন্দমোটর ও কোন্নগড় এলাকায়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ২৫ হাজার রুপি এবং ১২টি মোবাইল ফোন। শ্রীরামপুর মহকুমা আদালতে তাদের সাত দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
সোমবার রাতে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচে রীতিমতো জাল বিছিয়ে জুয়ার আসর বসিয়েছিলেন এই সাত যুবক। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ধর্মডাঙার বাড়িতে হানা দিয়ে তাদের হাতেনাতে ধরে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051