1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার: প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা সাজিনাস হাসপাতালের পরিচালকসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

পশ্চিমবঙ্গে করোনার টিকা পৌঁছাল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১ ৪:৪৯ pm

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মঙ্গলবার দুপুরে পৌঁছেছে কোভিশিল্ড টিকা। মহারাষ্ট্রের পুনে থেকে স্পাইসজেটের বিমানে এটি কলকাতায় পৌঁছায়। প্রথম দফায় সাত লাখ ডোজ টিকা এসেছে।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিমানবন্দরে আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে ইনসুলেটেড ভ্যান। ইনসুলেটেড ভ্যানে করেই বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোরে নিয়ে যাওয়া হবে। সেখান থেকেই বিভিন্ন জেলায় টিকা সরবরাহ করা হবে।

১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। প্রথমে চিকিৎসক এবং সব স্বাস্থ্যকর্মীকে দেওয়া হবে এই টিকা। তার পরে টিকা দেওয়া হবে পুলিশ সদস্যদের।

পশ্চিমবঙ্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৬১২ জন। আর মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ৯৩৯ জন। এখন পর্যন্ত রাজ্যটিতেহ কোভিড রোগী আছেন ৭ হাজার ৫৩৮ জন। এ পর্যন্ত এই রাজ্যে মারা গেছেন ৯ হাজার ৯৫৭ জন। সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৩২১ জন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ