1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পশ্চিমবঙ্গের বিজেপি প্রধান দিলীপ ঘোষ করোনায় আক্রান্ত, ভর্তি হলেন হাসপাতালে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ২:৩৩ pm

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিজেপি প্রধান দিলীপ ঘোষ এখন হাসপাতালে ভর্তি।

শুক্রবার সন্ধ্যায় বিজেপির এ রাজ্য সভাপতিকে সল্টলেকের আমরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দিলীপের শারীরিক অবস্থা এখন সংকটজনক নয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন দিলীপ। তাই নিজের বাড়িতেই তিনি আইসোলেশনে ছিলেন। কোনো কর্মসূচিতে অংশ নেননি।

বাড়ি থেকে কয়েক দিন বেরোননি। এর মধ্যে তার করোনা পরীক্ষা হয়। রিপোর্ট নেগেটিভ এসেছিল বলে তার ঘনিষ্ঠ মহল জানিয়েছে।

শুক্রবার দিলীপ ফের অসুস্থ হয়ে পড়েন। সন্ধ্যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে হাসপাতাল থেকে জানানো হয়েছে, বিজেপির রাজ্য সভাপতি কোভিড পজিটিভ। তবে এখন তিনি ভালো আছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ