1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডির সাড়ে ১৯ ঘণ্টা তল্লাশি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩ ৬:১০ am

প্রায় সাড়ে ১৯ ঘণ্টা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে তল্লাশি চালায় দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা ইডি। স্থানীয় সময় শুক্রবার রাত পৌনে ২টায় রথীনের উত্তর ২৪ পরগনার মাইকেলনগরের বাড়ি থেকে বের হন ইডি কর্মকর্তারা। এ সময় মন্ত্রীর অনুগামী তৃণমূল সমর্থকরা ইডির উদ্দেশে ধিক্কার জানিয়ে স্লোগান দিতে থাকে। কর্মকর্তাদের বের হতে অসুবিধা হচ্ছে দেখে রথীন নিজে এসে তাদের বাইরে বের হতে সহযোগিতা করেন।

ইডির দল বাড়ি থেকে বেরিয়ে যেতেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রথীন বলেন, ‘ইডির কর্মকর্তারা আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি। তবে পৌরসভায় নিয়োগ নিয়ে তাদের ধারণায় অনেক গন্ডগোল আছে।’ তিনি নিজে একটি বই দিয়ে ইডির তদন্তে সহযোগিতা করেছেন বলেও দাবি করেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই তল্লাশি।

আমাকে হেনস্থা করতেই বাড়িতে এসেছিলেন ইডি কর্মকর্তারা।’ নিয়োগসংক্রান্ত কোনো নথি তার বাড়ি থেকে পাওয়া যায়নি বলেও দাবি করেন রথীন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ রথীনের মাইকেলনগরের বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনিভাবে পৌরসভায় নিয়োগসংক্রান্ত মামলার তদন্তেই এই হানা।

পাঁচটি গাড়িতে রথীনের বাড়িতে পৌঁছন ইডির কর্মকর্তারা। এরপর বিকেল সাড়ে ৪টা নাগাদ কয়েকজন ইডি কর্মকর্তাকে মন্ত্রীর বাড়ি থেকে বের হতে দেখা যায়। তাদের প্রশ্ন করা হয়, মন্ত্রী তদন্তে সহযোগিতা করছেন কি না। তার জবাবে এক ইডি কর্মকর্তাকে ঘাড় নেড়ে বলতে শোনা যায়, ‘হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী সহযোগিতা করছেন তদন্তে।’
দীর্ঘদিন ধরে রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন রথীন।

ইডি সূত্রে খবর, পৌরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজোনের অফিস থেকে বাজেয়াপ্ত করা বিভিন্ন নথিতে রথীনের নাম বার বার উঠে এসেছে। ইডির দাবি, ২০১৪ সালের পর থেকে পৌরসভায় নিয়োগসংক্রান্ত আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। তার ভিত্তিতেই এই অভিযান। টাকা কাদের কাছে পৌঁছেছে, কিভাবে পৌঁছেছে, তা খতিয়ে দেখাই তাদের উদ্দেশ্য।
রথীনের বাড়ি ছাড়াও এদিন মধ্যমগ্রাম পৌরসভার দপ্তরে হানা দেন ইডির কর্মকর্তারা। এ ছাড়াও ১০ থেকে ১২টি দলে ভাগ হয়ে বরাহনগর, সল্টলেকসহ মোট ১২টি জায়গায় তাদের তল্লাশি অভিযান চলেছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ