1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, লাখ টাকা জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪ ১১:৫৭ pm

গরুর হাটে অতিরিক্ত হাসিল আদায় করায় রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ি হাটের ইজারাদার স্বপনকে কালো তালিকাভুক্ত এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৫ জুন) সন্ধ্যায় ওই হাটে অভিযান চালিয়ে এই জরিমানা ও কালো তালিকার সিদ্ধান্ত জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা জানান, বেতগাড়ি, হাটে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে ইজারাদার স্বপন সিন্ডিকেট প্রতি গরুতে ক্রেতার কাছ থেকে ৫০০ টাকার বদলে ১ হাজার টাকা এবং বিক্রেতার কাছ থেকে টাকা নেওয়ার নিয়ম না থাকলেও ৫০০ টাকা জোর করে আদায় করছিলেন। কিন্তু এর বিপরীতে কোনো রশিদ দিচ্ছিলেন না।

এ ছাড়াও প্রতি ছাগলের ক্রেতার কাছ থেকে ১৫০ টাকার বদলে ৫০০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে ৩০০ টাকা করে আদায় করছিলেন। কিন্তু রশিদ দিচ্ছিলেন না। বিষয়টি আমরা হাতেনাতে ধরে ফেলি। এ ছাড়াও হাটের কোথাও হাসিলের মূল্য তালিকা টানাননি তিনি।

মাইকিংয়েরও ব্যবস্থা করেননি। অর্থাৎ এমনভাবে জিম্মি করে ভোক্তাদের কাছ থেকে আদায় করছিলেন তার নিযুক্ত প্রতিনিধিরা। যা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আইন ২০০৯ এর ৩৯ এবং ৪০ এর ধারায় অপরাধ।
পরে ইজারাদার স্বপনকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

১ লাখ টাকা জরিমানা দেওয়ায় সাজা মওকুফ করা হয়েছে। ইজারাদারের পক্ষে তার অংশিদার এনামুল হক আর এ ধরনের কাজে যুক্ত হবেন না মর্মে মুচলেকাও দেন। এসময় সেখানে বেতগাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোহাইমিনুল ইসলাম মারুফ, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট মৃধা জানান, ওই ইজারাদারকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে যেন ইজারা না পান সেটি দেখবে জেলা প্রশাসন।

এ ছাড়াও বুড়িরহাটের ইজারাদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, গরুর হাটগুলোতে এই অভিযান অব্যাহত থাকবে। যেখানেই হাসিল বেশি নেওয়ার প্রমাণ পাওয়া যাবে সেখানেই জরিমানাসহ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইজারাদার স্বপন হাটে থাকলেও ভ্রাম্যমাণ আদালতের কাছে আসেননি। তার প্রতিনিধি এনামুল হক জানিয়েছেন, আমরা মুচলেকা দিয়েছি। এ ধরনের কোনো কাজ আর করব না।

কিন্তু সরেজমিনে দেখা গেছে, ইউনিয়ন পরিষদের সামনে ভ্রাম্যমাণ আদালতের বিচার কার্যক্রম চললেও হাটে অতিরিক্ত হাসিল আদায় অব্যাহত ছিল। ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি হাটে প্রচারই হয়নি।

রংপুর বিভাগীয় কমিশনারের দপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের ৮ জেলার ১ হাজার ৩০৩টি স্থায়ী এবং তিন শতাধিক গরুর হাট বসেছে।

হাটের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইজারাদার সিন্ডিকেট অবৈধভাবে ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে এক হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত হাসিল আদায় করছেন। এ নিয়ে ক্ষুব্ধ ক্রেতা ও বিক্রেতারা। প্রশাসনের চোখের সামনে এ ধরনের ঘটনা অব্যাহত থাকলেও ব্যবস্থা নেওয়ার খুব একটা নজির দেখা যায় না।

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ