
পল্লী বিদ্যুতে ব্ল্যাক আউট কর্মসূচি দিয়ে সারাদেশকে অস্থিতিশীল করার পায়ঁতারা করা হয়। এ ঘটনায় ঢাকার খিলক্ষেত থানায় সাইবার নিরাপত্তা আইনের দায়েরকৃত মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।পরে রাতেই সদর থানা থেকে তাকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়।
শনিবার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি মো. আবদুল মুনাফ। তিনি বলেন, বৃহস্পতিবার সারাদেশে পল্লী বিদ্যুৎ ব্ল্যাক আউট কর্মসূচি দিয়ে দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করা হয়। এ ঘটনায় আরিফুল ইসলামকে প্রধান আসামি করে সাইবার নিরাপত্তা আইনের মামলায় সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে থানায় সোর্পদ করে। পরে রাতেই তাকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মো. আরশাদ হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে প্রধান আসামি করে ৪ জনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ এ মামলা দায়ের করেন। ওই মামলায় লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী মো. আরশাদ হোসেন কুষ্টিয়া জেলা সদরের জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051