1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ১০:৫১ pm

বান্দরবানে বাচমং মারমা (৩৫) নামে এক পল্লী চিকিৎসককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, সন্ধ্যার একটু আগে একটি সন্ত্রাসী গ্রুপ জামছড়ি বাজার এলাকায় হানা দেয়। এ সময় বাচমং মারমা তার ফার্মেসিতে ছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা দোকানে ঢুকে তার মাথায় গুলি করে পালিয়ে যায়।

এ ঘটনার পর জামছড়ি এলাকায় সেনাবাহিনী ও পুলিশি টহল জোরদার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি মেম্বার ক্ল্যশৈমং মারমা। তবে এ হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে তা নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু মারমা জানান, দোকানে অবস্থানকালে পল্লী চিকিৎসক বাচমংকে হত্যা করেছে সন্ত্রাসীরা। কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, এর আগে গত ১ সেপ্টেম্বর রাজবিলায় মংসিং উ মারমা নামে এক যুবলীগ নেতাকে হত্যা করেছিল সন্ত্রাসীরা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ