1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পল্লীকবি জসীমউদ্দীনের বাড়ির সামনে ধারণকৃত ‘ইত্যাদি’ আবারও প্রচারে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২ ৬:০৩ am

আগামী ৪ ফেব্রুয়ারি রাত ৮টা ৪৫ মিনিটে বিটিভিতে প্রচার হবে পল্লীকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফরিদপুরে ধারণকৃত জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি।

ইত্যাদির প্রশংসিত এই পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৬ সালের জানুয়ারি মাসে ফরিদপুরের কুমার নদীর তীরে পল্লীকবির পৈত্রিক বাড়ির সামনে জসীম মঞ্চে।

পল্লীকবির বিভিন্ন অমর সৃষ্টি-‘নকশী কাঁথার মাঠ’, ‘সুজন বাদিয়ার ঘাট’সহ তার উল্লেখযোগ্য বিভিন্ন কবিতা শোভা পাচ্ছিল দৃষ্টিনন্দন মঞ্চে।

বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন।

রয়েছে ফরিদপুর এবং পল্লীকবি জসীমউদ্দীন সম্পর্কে একটি তথ্যবহুল প্রতিবেদন। রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার অন্ধ শিল্পী হেলাল মিয়ার পরিবারের ওপর একটি হৃদয়ছোঁয়া মানবিক প্রতিবেদন। যে পরিবারের ৭ সদস্যই অন্ধ।

রয়েছে আলোকচিত্র শিল্পী আবু তাহেরকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন। যার কর্ম তাকে ঘনিষ্ঠ করেছে গুণীজনদের সঙ্গে। বগুড়া জেলার জামুরহাট বেলকুচা গ্রামের আব্দুর রহিমের উপর রয়েছে একটি বিনোদনমূলক প্রতিবেদন। যিনি কাঁটার ভয়কে জয় করে খেজুর গাছের চুড়ায় উঠে বিভিন্ন শারীরিক কসরত প্রদর্শন করে থাকেন। এবারের বিদেশি প্রতিবেদন করা হয়েছিল দক্ষিণ-পশ্চিম ইউরোপের গৌরবময় ইতিহাস সমৃদ্ধ দেশ স্পেনের বার্সেলোনার ঐতিহাসিক সাগরাদা দ্য ফ্যামিলিয়ার উপর।

রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ