
রাজধানীর পল্টন মোড় ও শাহবাগ থানা এলাকার পুরাতন পিজি হোস্টেলের রাস্তা থেকে অজ্ঞাত দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল ও দুপুরে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
দুপুরে পল্টন মোড় থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় এক বৃদ্ধকে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. সফিজ উদ্দিন জানান, নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ সংলগ্ন পুরাতন পিজি হোস্টেলের রাস্তা থেকে ভোরে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষার কথা জানান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051