এবার র্যাম্পে হাঁটলেন সুপারস্টার শাকিব খান। শাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর হচ্ছেন ফ্যাশন ডিজাইনার মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন।
শুক্রবার (৭ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন শাকিব খান। তার সঙ্গে হেঁটেছেন বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, সাবিলা নূর, পরীমণি, তানজিন তিশা। এছাড়াও ছিলেন নায়ক ইমন।
আয়োজক পিয়াল হোসেন জানান, এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘ঢাকা ফ্যাশন ডে’। এবারের মূল স্পন্সর ছিল শাকিব খানের কোম্পানি হারল্যান নিউইয়র্ক।
এদিন সন্ধ্যার পর থেকেই মূল আয়োজন শুরু হয়। এদিন নামকরা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র্যাম্পে হেঁটেছেন দেশের নামকরা মডেল ও শোবিজ তারকারা। তাদের মধ্যে ছিলেন সজল, নিরব, গোলাম কিবরিয়া তানভীর, সাঞ্জু জন, রাহা তানহা খান, রুকাইয়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, সামিয়া অথৈসহ অনেকে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051