পরীর পাহাড় ইস্যুতে চট্টগ্রাম জেলা প্রশাসন ও আইনজীবী সমিতির পাল্টাপাল্টি অবস্থানের ক্ষেত্রে সবার জন্য মঙ্গলজনক সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।
শনিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, পরীর পাহাড় ইস্যু নিয়ে এখানকার অনেকেই কাজ করছেন। এখানে আমার কিছু স্মৃতি আছে, আমি সেগুলো পরিদর্শন করেছি। কোনো বিরোধ নিরসনের জন্য এখানে আসিনি। বিরোধ নিরসনের জন্য জেলা প্রশাসনসহ অন্যরা আছেন তারা বিষয়টি দেখবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনজীবীরা ক্ষিপ্ত হবেন কেন? তারা কি মঙ্গলগ্রহ থেকে এসেছেন। তাছাড়া এখনও বিষয়টি নিয়ে সরকার আমাকে কোনো দায়িত্ব দেয়নি। তবে পরীর পাহাড় ইস্যুর যেটা সবার জন্য মঙ্গলজনক হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
আইনজীবীদের জন্য নতুন দুটি ভবন নির্মাণ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে জেলা প্রশাসন ও আইনজীবী সমিতি। জেলা প্রশাসন বলছে, আইনজীবীদের ভবন নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর অনুমোদন নেওয়া হয়নি। আবার তারা নতুন দুটি ভবন নির্মাণ করতে চায়। এক্ষেত্রে জেলা প্রশাসনের লিজের শর্ত ভঙ্গ হবে। আবার আইনজীবী সমিতি বলছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই তাদের সবকটি ভবন নির্মাণ করা হয়েছে। নতুন ভবনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করা হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051