চিত্রনায়িকা পরীমণি'র বাসায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ অন্যান্য মাদক পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাবের একটি সূত্র।
বুধবার (৪ আগস্ট) পরীমণি'র বনানীর বাসায় অভিযানকালে সূত্রটি আরও জানিয়েছে, গোয়েন্দা সূত্রে র্যাব জানতে পেরেছে, পরীমণির বাসায় নারীদের নিয়ে নানান কর্মকাণ্ড হয়। তাঁর বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগও রয়েছে।
এছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের প্রেক্ষিতে পরীমণি'র বাসায় অভিযান চালানো হচ্ছে। র্যাবের ওই সূত্র আরও জানিয়েছে, আটক করে তাঁকে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051