ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির বাসায় মিলেছে বিদেশি মদ, ইয়াবাসহ ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইস। বুধবার (৪ আগস্ট) বিকেলে পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে র্যাব।
অভিযান শেষে সন্ধ্যায় পরীমণিরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।
র্যাবের এক কর্মকর্তা বলেন, পরীমণির বাসার যাবতীয় আসবাবে সাজানো বিদেশি মদ পাওয়া গেছে। বিদেশি ব্র্যান্ডের যত ধরনের মদ আছে প্রায় সবই সেখানে মিলেছে। ফ্রিজভর্তি ছিল নামি-দামি ব্র্যান্ডের মদ। এর পাশাপাশি এই নায়িকার বাসায় মিলেছে ইয়াবা, ভয়ঙ্কর মাদক এলএসডি-আইসও পাওয়া গেছে।
এর আগে ফেসবুক লাইভে এসে পরীমণি অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরীমণিকে হেনস্তা করার অভিযোগ ওঠে নাসির ইউ আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে। সেই অভিযোগও তিনি ফেসবুক লাইভে এসে জানান। এরপর তা আমলে নেয় প্রশাসন। পরে পরীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেফতারের কয়েক দিন পরই জামিনে মুক্তি পেয়ে যান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051