রোববার (১৪ নভেম্বর) শুরু হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা। রাজধানীর পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব বিধি-নিষেধ জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা সব পরীক্ষার দিনগুলোতে বলবৎ থাকবে। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করা জানিয়েছে ডিএমপি। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051