
সতেরো বছর যাবত চরফ্যাসন বাজারে নিজের পানের দোকান চালান আলমগীর (৩৭)। করোনা কালীন সময়ে দোকানে পান বিক্রি কমে যাওয়ায়, পাচ সন্তান ও স্ত্রী নিয়ে তার সংসারে খরচ যোগান দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে, তার উপর সন্তানদের লেখা পড়ার খরচ! এসব প্রতিনিয়ত ভাবায় তাকে, আর এই ভাবনা থেকেই বেছে নেন দুধ বিক্রির কাজ। করোনার সময় লকডাউনের কারনে বাজারে লোকজনের সমাগম না থাকায়, প্রথম দিকে নিজ এলাকা পৌরসভা ৭ নং ওয়ার্ডে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করতেন। করোনা পরবর্তী সময়ে চরফ্যাসন বাজারে বিক্রি শুরু করেন। প্রথম দিকে তার দুধ বিক্রি কম হতো, সময়ের সাথে সাথে তার অভিজ্ঞতা বাড়ে, পরিচিতি বাড়ে, এতে দুধ বিক্রির পরিমান বাড়তে থাকে, ক্রেতাদের চাহিদা অনুযায়ী বর্তমানে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় বাজারে প্রায় ৩০০ লিটার দুধ বিক্রি করেন তিনি। এতে তার দৈনিক লাভ হয় প্রায় ১৫ শত টাকা। উপজেলার বিভিন্ন গরুর খামার থেকে দুধ সংগ্রহ করেন আলমগীর ।
দুধ বিক্রির পর নিজের পানের দোকানে পান বিক্রি করেন তিনি । এতে দুই দিক থেকে এখন লাভবান গোয়ালা আলমগীর।
গোয়ালা আলমগীর এ সাথে কথা বলে জানা যায়, তিনি বেসরকারী সংস্থা এফডিএ’র মাধ্যমে বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পভূক্ত একজন গোয়ালা, প্রকল্পের পর্রামশে তিনি দুধ পরিবহনে অ্যালুমিনিয়ামের পাত্র ব্যবহারে আগ্রহী হয়ে উঠেন। কারণ হিসেবে জানান, গরমে অ্যালুমিনিয়ামের পাত্রে দুধ ঠান্ডা থাকে, ফলে দুধ দীর্ঘ সময় ভালো থাকে, এতে দুধ বিক্রয় করতে অনেক সুবিধা হয়। প্লাস্টিকের পাত্রে অনেক সময় বাজারে দুধ আনতে পথে নষ্ট হয়ে যেত। এখন অ্যালুমিনিয়াম পাত্র ব্যবহারে অল্প সময়ে আর দুধ তেমন নষ্ট হওয়ার শঙ্কা হয় না। অন্যদিকে এই পাত্র সহজে পরিষ্কার করা যায়, ভিতরে শেওলা হয়না। প্রতি এলমোনিয়ামের ক্যানে ৪০ লিটার দুধ রাখা যায়।
সে আরো জানায় ডিজিটাল মিটারে দুধ মেপে বিক্রি করেন।
অ্যালুমিনিয়ামের পাত্রে দুধ পরিবহন করায় তার বিক্রি বেড়েছে, এমন ব্যবস্থাপনায় অনেক স্বাস্থ্য সচেতন ক্রেতারা তার কাছে দুধ কিনতে আসে।
এখন সে গাভীর দুধ বাজারে নিয়ে আসার অল্প সময়ের মধ্যেই তা বিক্রি হয়ে যায়।
স্থানীয় ক্রেতা জসিম মিয়া বলেন, আমি প্রতিদিন গোয়ালা আলমগীর এর কাছ থেকে দুধ ক্রয় করি,
আগে বাসায় দুধ নিয়ে জ্বাল দিলে অনেক সময় দুধে ছানা ছেড়ে দিতো।
সে এলমোনিয়ামের পাত্রে দুধ পরিবহন করায় আগের তুলনায় এখন ভালো মানের দুধ পাই।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রহমত উল্লাহ বলেন, চরফ্যাসন উপজেলার সদর বাজারই অত্র উপজেলার সবচেয়ে বড় তরল দুধ কেনাবেচার বাজার। এ বাজারে দৈনিক প্রায় ১৫০০ থেকে ২০০০ লিটার দুধ বিক্রয় হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় এই দুধের বাজার নিয়ন্ত্রণ করা হয়। দুধের বাজারে কোন প্রকার সিন্ডিকেটের সুযোগ নাই।
মানসম্মত দুধ বিক্রির জন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি। কামরুজ্জামান, চরফ্যাশন, ভোলা ০১৭১৬৯২২৮৫১
ক্যাপশনঃ স্বাস্থ্যসম্মত উপায়ে চরফ্যাসন বাজারে দুধ বিক্রি করছেন গোয়ালা আলমগীর।