‘জলবায়ুর সুবিচার চাই, সবুজ পৃথিবি নির্ভর’ শ্লোগানে বিভিন্ন দাবিতে প্রাকৃতিক পরিবেশ রক্ষার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে নির্ভয় ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।
শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুক্রবার বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন-জনউদ্যোগ জেলা কমিটির সমন্বয়কারী সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল,শিক্ষা-সংস্কৃতি-বৈচিত্র রক্ষা নেত্রকোনা জেলা কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল কবীর সরকার,সাংবাদিক ভজন দাস,শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিব, ফাইজা একা,আজমেরী ইসলাম,নিলয় সরকার,সজিব মজুমদার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,সমাজে বসবাসরত মানুষ প্রাকৃতিক পরিবেশ বিনস্ট করছে। যত্রতত্র পলিথিন ফেলছে,নির্বিচারে গাছ কেটে ফেলছে। এতে করে প্রাকৃতিক পরিবেশ বিনস্ট হচ্ছে। ¦ামরা সকলকে নিয়ে পরিবেশ রক্ষা করতে চাই।
এসময় শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তরুণরা দলমত নির্বিশেষে সমাজের বিভিন্ন প্রান্তের মানুষদের সাথে নিয়ে জলবায়ু সংকট নিরসন, ন্যায়বিচার দাবিতে ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয়। তাদের প্ল্যাকার্ডগুলোতে প্রকাশ পায় পৃথিবীকে জলবায়ু সংকট থেকে বাঁচিয়ে তুলার আকুতি। প্লেকার্ডে তাদের প্রতিবাদের অক্ষরে লিখা দাবি জীবাশ্ম জ্বালানীতে বিনিয়োগ বন্ধ কর; নবায়নযোগ্য জ্বালানীতে বিনিয়োগ বৃদ্ধি কর, জলবায়ু সুবিচার চাই, ইত্যাদি প্রকাশ পায়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051