
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে জাতীয় দলের ক্রিকেটাররা এখনও ব্যস্ত ওমরাহ পালন করা নিয়ে। বিপিএল চলাকালীনই তিন দিনের সময় পেয়ে বাংলাদেশ জাতীয় দলের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ওমরাহ পালন করে এসেছেন।
বিপিএল শেষে ওমরাহ পালন করতে গিয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার তাসকিন আহমেদ তাজিম। এই পেস বোলারের ওমরাহ পালনের সংবাদ আসতে না আসতে জানা গেল, মুসলিমদের ধর্মীয় এই কার্যক্রম পালন করতে গেছেন আরেক জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।
এই অফস্পিনার নিজের পুরো পরিবার নিয়েই গিয়েছেন ওমরাহ পালন করতে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের মক্কার হেরাম শরীফে নামাজ শেষে এই ক্রিকেটার সেখান থেকে নিজের ফেসবুক পেজে একটি ছবি দিয়েছেন।
যেখানে তিনি লিখেছেন, ‘জীবন হচ্ছে ক্রমাগত আল্লাহ থেকে আল্লাহর দিকে আরও বেশি ধাবিত হওয়া। তাই আসুন, জীবনটা আল্লাহর জন্যই উৎসর্গ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে তাদের মধ্যে থাকার তৌফিক দান করুন যারা তাঁর পথে জীবন পরিচালনা করেন।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051