পরীমনির বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর সাথে যোগসুত্র থাকার অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছিলো নির্মাতা চয়নিকা চৌধুরীকে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে এই নির্মাতাকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন। একই অভিযোগে আটক পরীমনির কস্টিউম ডিজাইনার জিমিকেও আটক করে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
শুক্রবার রাত দশটায় ডিবি কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের এসব কথা জানিয়ে হারুন বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদের সময় এনাদের নাম (জিমি ও চয়নিকা) বার বার আসছিলো। আপনারাও (গণ্যমাধ্যম) বলছিলেন তার (পরীমনির) মা কোথায়? সব মিলিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করাটা জরুরী ছিলো তাই তাদের আটক করা হয়েছিলো। জিজ্ঞাসাবাদ শেষে এখন তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে।
উল্লেখ্য, সন্ধ্যায় ঢাকার পান্থপথ সিগন্যাল থেকে নির্মাতা চয়নিকা চৌধুরীকে এবং তার কিছু পরে রাত আটটার দিকে গুলশান এলাকা থেকে পরিমনীর সহযোগী জিমিকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আবার পরিবারের জিম্মায় দেওয়া হয়।যেন কোন সময় ডাকলে ডিবি কার্যালয়ে আসতে হবে এমন শর্তে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051