1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পরিত্যক্ত টয়‌লেটে মিলল ৫৫টি ককটেল, আটক ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ১২:৫৫ am

শরীয়তপু‌রের জাজিরায় পরিত্যক্ত পাব‌লিক টয়‌লেট থে‌কে ৫৫‌টি তাজা কক‌টেল উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এর আগে দুই যুবক‌কে আটক করা হয়। সোমবার (২৮ সে‌প্টেম্বর) সন্ধ‌্যা ৬টার দি‌কে শরীয়তপু‌রের জা‌জিরা উপ‌জেলার বিলাশপুর বাজারে এ ঘটনা ঘ‌টে।

আটককৃতরা হ‌লেন- উপ‌জেলার মে‌হের আলী মাদবরকা‌ন্দি গ্রা‌মের আব্দুল খা‌লেক মাদব‌রের ছে‌লে রা‌সেল মাদবর (২৪) জানখারকা‌ন্দি‌ গ্রা‌মের ম‌ফিজ খাঁর ছে‌লে দেবু খাঁ (৩৩)।

শরীয়তপুর ডি‌বি পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ব‌লেন, ন‌ড়িয়া সা‌র্কেলের অতি‌রিক্ত পু‌লিশ সুপার এসএম মিজানুর রহমান স‌্যা‌রের নেতৃত্বে জা‌জিরা বিলাশপু‌র এলাকা থে‌কে গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রা‌সেল মাদবর ও দেবু খাঁ না‌মে দুই যুবক‌কে আটক ক‌রা হয়। প‌রে জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিলাশপুর ইউনিয়‌নের বিলাশপুর বাজা‌রের পাব‌লিক টয়‌লে‌টে কক‌লেট লুকা‌নো আছে। প‌রে তা‌দের তথ‌্যম‌তে সেখান থে‌কে চার‌ বাল‌তি‌ থে‌কে ৫৫‌টি তাঁজা কক‌লেট উদ্ধার ক‌রা হয়েছে।

এ সময় জা‌জিরা থানার এসআই আতিয়ার রহমান, ডি‌বির এসআই নজরুল, আলাউদ্দিন, মস‌লউদ্দিনসহ পু‌লি‌শের এক‌টি দল উপ‌স্থিত ছি‌লেন। আটক‌দেরসহ বেশ ক‌য়েকজ‌নের বিরু‌দ্ধে ডি‌বির এসআই নজরুল বাদী হ‌য়ে জা‌জিরা থানায় মামলা কর‌বে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ