ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে উদ্ধার অজ্ঞাত যুবকে লাশের পরিচয় মিলেছে। তার নাম হাফেজ জাফর উল্লাহ (১৫)। ভালুকা উপজেলার হবিরবাড়ি সিডস্টোর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে তিনি। সে গাজীপুর মাদ্রাসা রাহমানীয়া ইনস্টিটিউটের শিক্ষার্থী।
নিহতের ভাই তরিকুল ইসলাম বলেন, গত ১৬ অক্টোবর বিকালে ওষুধ আনতে মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় হাফেজ জাফর উল্লাহ।এর আগে গত রোববার(২২ অক্টোবর) দুপুরে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ পশ্চিমপাড়া এলাকা ব্রহ্মপুত্র নদ থেকে নৌপুলিশের একটি দল অজ্ঞাত পরিচয়হীন (হাফেজ জাফর উল্লার) লাশ উদ্ধার করে। গফরগাঁও থানার ইনচার্জ ওসি ফারুক আহমেদ বলেন, বিষয়টি নৌ-পুলিশ দেখছে। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051