1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পরিকল্পনা ছাড়াই ৮৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১ ৬:৩০ pm

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এলাকার মধ্যে উন্নয়নে অপেক্ষাকৃত পিছিয়ে রয়েছে কামরাঙ্গীরচর, খিলগাঁও, লালবাগ ও সূত্রাপুর এলাকা। ফলে এসব এলাকা উন্নয়নে প্রায় আড়াই বছর আগে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু প্রকল্পটি গ্রহণের আগে যথাযথ পরিকল্পনা নেয়া হয়নি। যারফলে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন দায়িত্বে থাকাকালীন উন্নয়নে অপেক্ষাকৃত পিছিয়ে রয়েছে এমন এলাকা নিয়ে একটি জরিপ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ‘ঢাকা সিটি নেইবারহুড আপগ্রেডিং প্রজেক্ট’ নামের ৮৮০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয় অপেক্ষাকৃত পিছিয়ে থাকা কামরাঙ্গীরচর, খিলগাঁও, লালবাগ ও সূত্রাপুর এলাকার জন্য। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৪ সালের জুনে। কিন্তু প্রকল্পটি গ্রহণের আগে তেমন কোন পরিকল্পনা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় ঢাকার পিছিয়ে থাকা ওই চার এলাকায় তিনটি খেলার মাঠ, আটটি শৌচাগার, নয়টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র এবং পথচারী ও যান চলাচলের জন্য দুটি করে সেতু নির্মাণের কথা রয়েছে। এ ছাড়া ২০টি পার্কের উন্নয়ন, বুড়িগঙ্গা নদীর প্রায় সাড়ে চার কিলোমিটার তীর উন্নয়ন, চার কিলোমিটার সরু রাস্তা, ৩৯ কিলোমিটার নর্দমার উন্নয়নসহ নানা ধরনের উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের কথা ছিল।

তবে ২০২০ মে মাসে সাবেক মেয়র সাঈদ খোকন দায়িত্ব শেষ হওয়ার পর নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্ব নেয়ার পর এখন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ওই প্রকল্পের আওতায় উন্নয়নকাজ কোথায় হবে, ব্যয় কত হবে, কিখাবে প্রকল্পের কাজ শেষ করা হবে এসব নিয়ে তৃতীয় কোনো পক্ষকে দিয়ে সমীক্ষা করা হয়নি।

এর ফলে মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে নানা জটিলতা দেখা দিচ্ছে। যেমন তিনটি মাঠ তৈরির কথা বলা হলেও কোথায় হবে, জমি অধিগ্রহণ করা লাগবে কি না, তাতে কত ব্যয় হবে, এসব ছিল অনেকটা অপরিকল্পিত। যার ফলে প্রকল্পটির কাজ বাস্তবায়নে একটু বিলম্ব হচ্ছে। এমন পরিস্থিতিতে পুরো পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন না করার বিকল্প দেখছে না কর্তৃপক্ষ।

তবে ডিএসসিসির এ প্রকল্পটির আওতায় গত আড়াই বছরে শুধু লালবাগ এলাকায় একটি সড়ক উন্নয়নের কাজ শেষ হয়েছে। দেখা গেছে, লালবাগের কিল্লার মোড় বাজারসংলগ্ন সড়কটি দীর্ঘদিন কেটে ফেলে রাখা হয়। তবে সম্প্রতি সড়কটির কাজ শেষ হয়েছে। সড়কটির পাশের এক ব্যবসায়ী বলেন, করোনা মহামারির আগে সড়কটি কেটে দীর্ঘদিন ফেলে রাখা হয়েছিল।

এতে বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। সম্প্রতিটি সড়কটি সংস্কার কাজ শেষ হয়েছে। এতে আমাদের কষ্ট অনেকটা কমেছে। এ প্রকল্পের পরিচালক ও ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম বলেন, প্রকল্পটি গ্রহণের আগে আমাদের আরেকটু পরিকল্পনা করা প্রয়োজন ছিলো। তবে কোন এলাকায় কী ধরনের অবকাঠামো নির্মাণ করা হবে, এর বাস্তব একটা ধারণা শিগিরই দেয়া হবে বলে তিনি জানান।

তিনি বলেন, প্রকল্পের জন্য ইতিমধ্যে পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। তারা এখন চূড়ান্ত নকশা তৈরির কাজ করছেন। আশাকরি শিগিগরই এ প্রকল্পের বাকি কাজ শুরু করা যাবে। স্থাপতি ইকবাল হাবিব বলেন, যেকোনো প্রকল্প গ্রহণের আগে বিস্তারিত পরিকল্পনা নিতে হয়। সঠিক পরিকল্পনা ও সমীক্ষা না করে প্রকল্প নিলে নির্দিষ্ট সময়ের মধ্যে নাগরিক সেবা নিশ্চিত করা যায় না। এর ফলে প্রকল্পের সময় ও ব্যয় দুটোই বাড়ে।ফলে এ ধরনের প্রকল্প গ্রহণের আগে সব ধরনের পরিকল্পনা আগে নেয়া প্রয়োজন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ