সচিব পদমর্যাদায় চুক্তিতে দুই বছরের জন্য পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর্থ অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কাউসার আহাম্মদ।
অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে কাউসার আহাম্মদকে এই নিয়োগ দিয়ে সোমবার (১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। তিনি সচিব পদমর্যাদা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেথ করা হয়েছে।
এর আগে বর্তমান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সিনিয়র সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থমন্ত্রী বিভাগে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ৩০ জুন তার চুক্তির মেয়াদ শেষ হয়। পরে গত ১৮ জুলাই পরিকল্পনা প্রতিমন্ত্রী নিয়োগ পান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051