পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। আজ দুপুরে এমিরেটস এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটে দুবাই হয়ে তার ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিমন্ত্রী ঢাকাতে তার নিজ বাসাতেই অবস্থান করছেন।
তিনি করোনা আক্রান্ত হয়েছেন মর্মে একটি খবর চাউর হয়েছে। তবে এর সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রায় দেড় যুগ পর বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধির পকিস্তান যাত্রা নিয়ে রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে চলা আলোচনার মধ্যেই ওই সফর স্থগিতের খবর এলো। ইসলামাবাদে আজ থেকে শুরু হওয়া ওআইসির জরুরি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে প্রতিমন্ত্রীর যাওয়ার কথা ছিল। কাল ওই সম্মেলনে মন্ত্রী পর্যায়ের বৈঠক রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051