ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং করোনায় আক্রান্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী তাঁর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। যথাযথ চিকিৎসার মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দ্রত আরোগ্য লাভ করে তাঁর গুরুদায়িত্ব পুনরায় শুরু করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন ড.লোটে শেরিং।
ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. টান্ডি দর্জি পৃথক এক বার্তায় ড. মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেন।
এছাড়া ভুটানের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনকে লেখা এক বার্তায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর করোনায় আক্রান্ত হন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে তাঁদের করোনা পরীক্ষা করা হলে পজিটিভ ফলাফল আসে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051